২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দলকে বিসিবি সভাপতির অভিনন্দন

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী। তার অভিনন্দন বার্তা জোহানেসবার্গে বাংলাদেশ দলের হোটেলে ফ্যাক্স করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 05:16 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, ১৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী। তার অভিনন্দন বার্তা জোহানেসবার্গে বাংলাদেশ দলের হোটেলে ফ্যাক্স করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ক্রিকেটারদের সাফল্যে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, "এই জয়ে আমি অবশ্যই খুব খুশী। এতেই বোঝা গেছে আমাদের টিম স্পিরিট খুব ভালো অবস্থায় আছে। আশা করবো টুর্নামেন্টের পরবর্তী পর্যায়েও এটা অটুট থাকবে।" এই জয়ে আশরাফুলের দলের কাছে তার প্রত্যাশাও নিশ্চয়ই বেড়ে গেছে অনেকখানি? এমন এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, "প্রত্যাশার তো শেষ নেই। কিন্তু আমাদের খেলেই দেখাতে হবে। খেলায় জয়-পরাজয় থাকবেই। আমি অবশ্য এর চেয়ে চেষ্টার ত্র"টি না থাকাকেই বড়ো করে দেখছি। আমার বার্তায় ছেলেদের একথাটাই বলেছি যে ওদের চেষ্টায় যেন কোনো কমতি না থাকে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২৩১০ঘ.