টুয়েন্টি টুয়েন্টি স্রেফ ব্যাটসম্যানদের খেলা! উদ্বোধনী ম্যাচ দেখে যারা এমনটি ভেবেছেন তাদের ভুল ভাঙ্গিয়েছেন শেন বন্ড ও মার্ক গিলেস্পি। কিংবা শুধু গিলেস্পি বললেও অত্যুক্তি হয় না। ৭ রান খরচায় চার উইকেট নিয়ে কেনিয়াকে একাই শেষ করে দিয়েছেন এই কিউই ফাস্টবোলার। বুধবার ডারবানে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের গ্র"প-সির ম্যাচে নিউজিল্যান্ড ৯ উইকেটে হারিয়েছে কেনিয়াকে। ৪০ ওভারের ম্যাচে সাকুল্যে খেলা হয়েছে ২৫ ওভারেরও কম। ৭৩ রানে অলআউট হতে কেনিয়া খেলেছে ১৬.৫ ওভার। ৭.৪ ওভার খেলেই এক উইকেট হারিয়ে জয়ের জন্য ৭৪ রান তুলে নিয়েছে নিউজিল্যান্ড।