২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটের রেলিগেশন লিগ হচ্ছেই

গত মৌসুমের প্রিমিয়ার ক্রিকেটের রেলিগেশন লিগ ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার সিদ্ধান্ত হয়েছিল আগেই। তবে ৭ সেপ্টেম্বর ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) সভায় পয়েন্ট তালিকার সবার নীচে থাকা তিনটি দল ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানায়। তাদের আবেদনের প্রেক্ষিতে বিষয়টা তোলা হয় সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়ার্কিং কমিটির সভায়। সেখানে যে করেই হোক রেলিগেশন লিগ করার সিদ্ধান্তই হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 01:39 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, ১১ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- গত মৌসুমের প্রিমিয়ার ক্রিকেটের রেলিগেশন লিগ ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার সিদ্ধান্ত হয়েছিল আগেই। তবে ৭ সেপ্টেম্বর ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) সভায় পয়েন্ট তালিকার সবার নীচে থাকা তিনটি দল ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানায়। তাদের আবেদনের প্রেক্ষিতে বিষয়টা তোলা হয় সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়ার্কিং কমিটির সভায়। সেখানে যে করেই হোক রেলিগেশন লিগ করার সিদ্ধান্তই হয়েছে। তবে ওই ক্লাব তিনটির জন্য আশার কথা, বিসিবির তরফ থেকে তাদের সবধরনের সহযোগীতা পাওয়ার বিষয়টাও নিশ্চিত হয়েছে ওয়ার্কিং কমিটির সভায়। বিসিবির মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন এ তথ্য। ৩০ সেপ্টেম্বরের মধ্যে রেলিগেশন লিগ শেষ করার ব্যাপারে অবশ্য অনিশ্চয়তা রয়েই গেছে। ববিই ব্যাখ্যায় বলছেন, "রেলিগেশন লিগ হচ্ছেই। এটা নিয়ে কোনো সংশয় নেই। তবে এখন আবহাওয়ার যা অবস্থা, তাতে ৩০ সেপ্টেম্বর নয়, আরো দিন তিনেক পিছিয়ে শেষ হতে পারে এটা। তিনটাই তো মাত্র ম্যাচ।" ক্লাবগুলোকে সর্বাত