২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নর্দার্ন টেরিটরিকে ৯৬ রানে অলআউট করে দিল একাডেমী

নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে ক্রোকোডাইল কাপে চার দিনের ম্যাচের প্রথম দিনটা দারুণ কাটিয়েছে গ্রামীনফোন-বিসিবি একাডেমী দল। ডারউইনে টস জিতে ব্যাট করতে নামা প্রতিপক্ষকে ৩১ দশমিক ৩ ওভারে মাত্র ৯৬ রানে অলআউট করে দেয় মেহরাব হোসেন জুনিয়রের দল। এরপর নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৭ রান তুলে শেষ করেছে প্রথম দিন। ক্রোকোডাইল কাপে প্রথম চার দিনের ম্যাচে সেঞ্চুরি করা ধীমান ঘোষ এ ম্যাচেও আছেন সেঞ্চুরির অপেক্ষায়। ৭৮ রান করে অপরাজিত তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 03:26 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, ১০ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে ক্রোকোডাইল কাপে চার দিনের ম্যাচের প্রথম দিনটা দারুণ কাটিয়েছে গ্রামীনফোন-বিসিবি একাডেমী দল। ডারউইনে টস জিতে ব্যাট করতে নামা প্রতিপক্ষকে ৩১ দশমিক ৩ ওভারে মাত্র ৯৬ রানে অলআউট করে দেয় মেহরাব হোসেন জুনিয়রের দল। এরপর নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৭ রান তুলে শেষ করেছে প্রথম দিন। ক্রোকোডাইল কাপে প্রথম চার দিনের ম্যাচে সেঞ্চুরি করা ধীমান ঘোষ এ ম্যাচেও আছেন সেঞ্চুরির অপেক্ষায়। ৭৮ রান করে অপরাজিত তিনি। নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে একশোর নীচে বেঁধে ফেলার ক্ষেত্রে সিংহভাগ কৃতিত্বের দাবিদার এনামুল হক জুনিয়র। এই বাঁ হাতি স্পিনার মাত্র ৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। এছাড়া পেসার মাহবুবুল আলম রবীনও ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট। ১৯ রানে ২ শিকার আরেক বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলের। নাজমুল হোসেন ও ডলার মাহমুদ নিয়েছেন একটি করে উইকেট। পরে ব্যাটিংয়েও ঝলসে উঠেছেন ডলার। ধীমানের ৭৮ রানের পর একাডেমী দলের দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রানের ইনিংসটা খেলেছেন তিনিই। এবং সেটা ওয়ানডে মেজাজের ইনিংস, লেগেছে মাত্র ৫৮ বল। এছাড়া উল্লেখযোগ্য ইমরুল কায়েসের ৬৪ রান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২৫ঘ.