২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমি না থামালে আসিফ আরও বেশি মার খেত : আফ্রিদি

মিথ্যে বলছেন শোয়েব আখতার! শহীদ আফ্রিদির সেরকমই দাবি। মোহাম্মদ আসিফকে ব্যাট দিয়ে পেটানোর ঘটনায় আফ্রিদিকেই "মূল উস্কানিদাতা" বলে অভিযুক্ত করেছিলেন শোয়েব। কিন্তু আফ্রিদি তা অস্বীকার করে জানিয়েছেন শোয়েব ব্যক্তিগত হতাশা থেকেই উল্টোপাল্টা বকছেন। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ ঘটনায় মুখ খুলতে খেলোয়াড়দের নিষেধ করেছে। আর টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য শোয়েবের রিপ্লেসমেন্ট হিসেবে ডাক পেয়েছেন রাওয়ালপিন্ডির অলরাউন্ডার সোহেল তানভীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 01:27 PM

Updated : 26 Apr 2022, 02:44 PM

জোহানেসবার্গ, ৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)