২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরের কোনো চিন্তাই আমার মাথায় নেই : টেন্ডুলকার

হঠাৎ গুঞ্জনটা ছড়িয়ে পড়ায় শচীন টেন্ডুলকার নিজেও অবাক। ইংল্যান্ড সফরে তিনি দুর্দান্ত খেলছেন, সবাইকে মনে করিয়ে দিচ্ছেন পুরনো দিনের টেন্ডুলকারের কথা। অথচ ঠিক এমন সময়ই কিনা ওয়ানডে থেকে তার অবসরের গুঞ্জন! গুঞ্জনটাকে অবশ্য বেশি দূর ডালপালা মেলতে দেননি। বিসিসিআইকে জানিয়েছিলেন কথাটা ভিত্তিহীন। বিসিসিআই সে কথা মিডিয়ার কাছে প্রকাশ করার পর 'লিটল জিনিয়াস' নিজের মুখেই বললেন আপাতত অবসরের কোনো ভাবনাই নেই তার মনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 03:27 PM

Updated : 26 Apr 2022, 02:43 PM

লন্ডন, ৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)