সিরিজে আগের ৫ ম্যাচে দলে সুযোগ পাননি। প্রথম বারের মতো সুযোগ পেলেন বুধবার, ষষ্ঠ ওয়ানডেতে। এবং ভারতের সামনে ম্যাচের সঙ্গে সঙ্গে সিরিজ হেরে যাওয়ারও আশঙ্কা। কিন্তু ৫৮ বলে ৮৩ রানের কঠিন লক্ষ্যের সামনে দাঁড়িয়েও বিচলিত হননি রবিন উথাপ্পা। ঠান্ডা মাথায় ৩৩ বলে ৪৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ২ উইকেটের স্মরণীয় জয় এনে দিয়েছেন দলকে। ম্যাচশেষে স্বাভাবিকভাবেই উথাপ্পা-বন্দনায় মেতে উঠেছেন রাহুল দ্রাবিড়। প্রতিপক্ষ অধিনায়ক পল কলিংউডও জয় হাতছাড়া হওয়ার দুঃখ ভুলে প্রশংসা করেছেন ২১ বছর বয়সী এই হার্ডহিটিং ব্যাটসম্যানের।