[ ক্রিকেট ] ৩৮ রানে জিতে ব্যবধান কমালো ভারত একাই লড়েছেন পল কলিংউড। ইংল্যান্ড অধিনায়ক খেলেছেন ৯১ রানের একটি লড়াকু ইনিংস। কিন্তু যোগ্য কোনো সঙ্গী পাননি। তাই হেডিংলিতে ন্যাটওয়েস্ট সিরিজের ৫ম ওয়ানডে ভারতের কাছে ৩৮ রানে হেরেছে স্বাগতিকরা। এই জয়ে ৩-২ ম্যাচে পিছিয়ে ব্যবধান কমিয়েছে ভারত। টসে হেরে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩২৪ রান তুলেছিল রাহুল দ্রাবিড়ের দল। বৃষ্টি বাগড়া দেওয়ায় ৪৫ ওভারে ইংল্যান্ডের লক্ষ্য নির্ধারিত হয়েছিল ৩১১ রান। এরপর ৩৯ ওভারে ৮ উইকেটে ২৪২ রান তোলার পর আবারও বৃষ্টি হানা দিলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত জয়ী হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ১৪:২৪, ২ সেপ্টেম্বর ২০০৭ | আপডেট: ১৪:৪২, ২৬ এপ্রিল ২০২২ হেডিংলি, ২ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) bdnews24