২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত হবে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পর

ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সাকিব আল হাসানের টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে খেলাটাই অনিশ্চিত হয়ে গেছে। তবে টিম ম্যানেজমেন্ট এখনই তার কোনো রিপ্লেসমেন্ট চেয়ে পাঠাচ্ছে না। বরং দলের গুরুত্বপূর্ণ এই অলরাউন্ডারের জন্য শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় তারা। তাই রিপ্লেসমেন্ট প্রয়োজন কিনা, সে ব্যাপারে ৬ সেপ্টেম্বর নাইরোবি থেকে জোহানেসবার্গ পৌছানোর পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 10:20 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, ২ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সাকিব আল হাসানের টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে খেলাটাই অনিশ্চিত হয়ে গেছে। তবে টিম ম্যানেজমেন্ট এখনই তার কোনো রিপ্লেসমেন্ট চেয়ে পাঠাচ্ছে না। বরং দলের গুরুত্বপূর্ণ এই অলরাউন্ডারের জন্য শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় তারা। তাই রিপ্লেসমেন্ট প্রয়োজন কিনা, সে ব্যাপারে ৬ সেপ্টেম্বর নাইরোবি থেকে জোহানেসবার্গ পৌছানোর পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এমনকি শনিবার ডাক্তারের সঙ্গে কথা বলে সাকিবের দ্রুত সেরে ওঠার বিষয়েও নাকি আশ্বস্ত হতে পেরেছে টিম ম্যানেজমেন্ট। রোববার দুপুরে কেনিয়ায় দলের সঙ্গে থাকা নির্বাচক আকরাম খানের সঙ্গে ফোনালাপের পর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে এমনই জানিয়েছেন প্রধান নির্বাচক রফিকুল আলম। ১ সেপ্টেম্বর থেকে প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়া রফিকুল বিস্তারিত জানাতে গিয়ে বলেছেন, "আজ দুপুর একটার দিকে আকরামের সঙ্গে ফোনে কথা হয়েছে আমার। ও বলেছে, সাকিবের জায়গায় অন্য কাউকে দরকার হলে সেটা তারা দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিদ্ধান্ত নেবে। তাছাড়া গতকাল (শনিবার) ডাক্তারের সঙ্গেও কথা বলেছে টিম ম্যানেজমেন্ট। ডাক্তার নাকি বলেছে দ্রুতই সেরে উঠবে সাকিব। যদি তাই হয়, তাহলে তো আর রিপ্লেসমেন্টের প্রয়োজন হবে না।" তবে যদি সাকিবের জায়গায় অন্য কাউকে পাঠাতেই হয়, সেক্ষেত্রে এখনই তারা কারো কথা ভেবে রেখেছেন কিনা? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেছেন, "এখনই কারো কথা ভাবছি না আমরা। আগে প্রয়োজন হোক। তারপরে দেখা যাবে। আর এটা অন্য নির্বাচকদের সঙ্গে কথা বলেই ঠিক করতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৬২০ঘ.