স্টিভ ওয়াহর চেয়ে স্টিভেন ফ্লেমিং, ডেভিড বুন, ড্যারেন লেম্যানরা বড় ব্যাটসম্যান! তথ্যটা শুনলে অনেকে চমকাবেন, কিন্তু স্টিভের দীর্ঘদিনের সহযোদ্ধা শেন ওয়ার্ন যে সেটাই মনে করেন! ইংল্যান্ডের দৈনিক 'টাইমস'-এ নিজের কলামে তার দেখা সেরা ৫০ ক্রিকেটারের নাম ধারাবাহিকভাবে জানাচ্ছেন ওয়ার্ন। তাতে স্টিভ ওয়াহর জায়গা ২৬তম এবং ফ্লেমিং-বুন-লেম্যান-ব্রেট লিরা তার চেয়ে ওপরে। ১৬৮ টেস্টে স্টিভ ওয়াহর সংগ্রহ ১০,৯২৭ রান। এই মুহূর্তে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান চতুর্থ। রানের বাইরেও স্টিভের ব্যাটিংয়ে যে মরিয়া মানসিকতা ছিল সেটা অস্ট্রেলিয়াকে বহু ম্যাচ জিতিয়েছে, বহু ম্যাচে হার বাঁচিয়েছে। কিন্তু শেন ওয়ার্ন কেন যেন জেতানো ম্যাচগুলোর কথা মনেই করতে চাননি। আর তাই তার কাছে স্টিভ ওয়াহর স্থান ২৬ নম্বরে।