২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রফিকুল আলম প্রধান নির্বাচক, আছেন নাঈমুর রহমানও

ফারুক আহমেদ এবং আতহার আলী খানদের বর্ধিত মেয়াদ ফুরোচ্ছে ৩১ আগস্ট। এরপর যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র নির্বাচক কমিটি নতুন রুপ পাবে, তা একরকম নিশ্চিতই হয়ে ছিল। এবং আকরাম খানকে রেখে ওই কমিটির প্রধান হচ্ছেন বাংলাদেশের হয়ে দুটো একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা রফিকুল আলম, এমন সম্ভাবনার কথাই উচ্চারিত হচ্ছিল সবচেয়ে বেশি। সেই সঙ্গে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমানেরও নির্বাচক কমিটিতে অন্তর্ভূক্তির কথা শোনা যাচ্ছিল। মঙ্গলবার বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানালো বাতাসে ভেসে বেড়ানো এসব খবরই একশোভাগ সত্যি। ফারুক-আতহারদের স্থলাভিষিক্ত হয়েছেন রফিকুল-নাঈমুর। ১ সেপ্টেম্বর থেকে তাদের দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে বিসিবি। >> 'সাহসী' প্রধান নির্বাচকের সঙ্গে সবচেয়ে কম বয়সী নির্বাচক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, ২৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ফারুক আহমেদ এবং আতহার আলী খানদের বর্ধিত মেয়াদ ফুরোচ্ছে ৩১ আগস্ট। এরপর যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র নির্বাচক কমিটি নতুন রুপ পাবে, তা একরকম নিশ্চিতই হয়ে ছিল। এবং আকরাম খানকে রেখে ওই কমিটির প্রধান হচ্ছেন বাংলাদেশের হয়ে দুটো একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা রফিকুল আলম, এমন সম্ভাবনার কথাই উচ্চারিত হচ্ছিল সবচেয়ে বেশি। সেই সঙ্গে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমানেরও নির্বাচক কমিটিতে অন্তর্ভূক্তির কথা শোনা যাচ্ছিল। মঙ্গলবার বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানালো বাতাসে ভেসে বেড়ানো এসব খবরই একশোভাগ সত্যি। ফারুক-আতহারদের স্থলাভিষিক্ত হয়েছেন রফিকুল-নাঈমুর। ১ সেপ্টেম্বর থেকে তাদের দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে বিসিবি। ৪৯ বছর বয়সী রফিকুল তার সময়ে আক্রমণাত