২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুয়েকদিনের ভেতরই সাক্ষাৎকার দিতে আসছেন হার্মার

আগের কমিটির করে যাওয়া তালিকা থেকেই বাংলাদেশ দলের জন্য নতুন কোচ বাছাইয়ের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিসিবি। অস্ট্রেলিয়ার জন হার্মার ও জেমি সিডন্স এবং জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ডেভ হটন - এদের মধ্য থেকে প্রথমজনকে সাক্ষাৎকারের জন্য ডেকে পাঠিয়েছে তারা। দুয়েকদিনের মধ্যেই ঢাকায় পৌছে বাংলাদেশকে নিয়ে নিজের পরিকল্পনা উপস্থাপন করার কথা হার্মারের। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু জানিয়েছেন, "হার্মারের ২৮ আগস্টের বিমান টিকেট কাটার কথা। কেটেছেন কিনা তা এখনো জানতে পারিনি। যদি কেটে থাকেন তাহলে পরদিন এসে ঢাকায় পৌছাবেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 12:44 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, ২৭ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আগের কমিটির করে যাওয়া তালিকা থেকেই বাংলাদেশ দলের জন্য নতুন কোচ বাছাইয়ের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিসিবি। অস্ট্রেলিয়ার জন হার্মার ও জেমি সিডন্স এবং জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ডেভ হটন - এদের মধ্য থেকে প্রথমজনকে সাক্ষাৎকারের জন্য ডেকে পাঠিয়েছে তারা। দুয়েকদিনের মধ্যেই ঢাকায় পৌছে বাংলাদেশকে নিয়ে নিজের পরিকল্পনা উপস্থাপন করার কথা হার্মারের। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু জানিয়েছেন, "হার্মারের ২৮ আগস্টের বিমান টিকেট কাটার কথা। কেটেছেন কিনা তা এখনো জানতে পারিনি। যদি কেটে থাকেন তাহলে পরদিন এসে ঢাকায় পৌছাবেন।" তালিকার বাকি দুজনের মধ্যে ডেভ হটন কবে ঢাকায় আসতে পারবেন তা এখনই বলতে পারছেন না লিপু। কারণ হটন জিম্বাবুইয়ান পাসপোর্ট ফেরত দিয়ে ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। আর ব্রিটিশ পাসপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত ইংল্যান্ড থেকে নড়তেও পারছেন না তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার সহকারী কোচ জেমি সিডন্সের সাক্ষাৎকার দিতে আসা প্রসঙ্গে লিপু বলেছেন, "এ ব্যাপারে তার সঙ্গে চূড়ান্ত কোনো কথা এখন পর্যন্ত হয়নি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৪০ঘ.