এমনিতেই পাকিস্তান দলের কোচের দায়িত্ব ক্রিকেট বিশ্বের অন্যতম কঠিন কাজগুলোর একটি। তার ওপরে ইনজামাম-ইউসুফ-রাজ্জাক-ফারহাতদের 'বিদ্রোহী' ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল-এ যোগ দেয়া! এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতিতেই বুধবার রাতে পাকিস্তানের মাটিতে পা রাখলেন জিওফ লসন। 'মিউজিকাল চেয়ারে' পরিণত হওয়া এই চাকরিতে গত এক দশকে তিনি হতে যাচ্ছেন অষ্টম ব্যক্তি! এই তথ্যও অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলারের জন্য যথেষ্ট অস্বস্তিকর।