২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোয়েবের জরিমানা স্থগিত

এ দফা রেহাই পেলেন শোয়েব আখতার। পাকিস্তানী এই ফাস্ট বোলারের বিরুদ্ধে শৃংখলা ভাঙার জন্য ৩ লাখ রুপি জরিমানা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সোমবার পিসিবির আপিল কমিটি এক শুনানী শেষে শোয়েবের এই শাস্তি সাময়িকভাবে স্থগিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 02:37 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

করাচি, ২০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এ দফা রেহাই পেলেন শোয়েব আখতার। পাকিস্তানী এই ফাস্ট বোলারের বিরুদ্ধে শৃংখলা ভাঙার জন্য ৩ লাখ রুপি জরিমানা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সোমবার পিসিবির আপিল কমিটি এক শুনানী শেষে শোয়েবের এই শাস্তি সাময়িকভাবে স্থগিত করেছে। এ মাসের শুরুতে করাচিতে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের অনুশীলন শিবির থেকে ম্যানেজমেন্টকে না জানিয়ে চলে গিয়েছিলেন শোয়েব। এরপর পিসিবি তাকে ৩ লাখ রুপি জরিমানা ও শৃংখলা বাবদ বরাদ্দ ২০ পয়েন্ট থেকে দেড় পয়েন্ট কেটে নেয়। সোমবার আপিলের শুনানীতে শোয়েব আত্মপক্ষ সমর্থন করে বলেন, ঘাড়ের পেশীতে টান লাগায় অধিনায়ক শোয়েব মালিককে জানিয়েই ক্যাম্প ছেড়েছিলেন তিনি। এরপর সাবেক অধিনায়ক ইমতিয়াজ আহমেদ ও মুঈন আফজালকে নিয়ে গড়া দুই সদস্যের কমিটি শোয়েবের দন্ড মওকুফ করার সুপারিশ করেছেন। আপিল কমিটির সদস্য মুঈন আফজাল সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করে বলেছেন, "আমরা বোর্ড কর্মকর্তা ও শোয়েবের বক্তব্য শুনেছি। আমাদের মনে হয়েছে এ মামলায় আত্মপক্ষ সমর্থনে তার আরো সুযোগ পাওয়া উচিত। আমরা বোর্ডকে সুপারিশ করেছি শোয়েবের শাস্তিটা পুনর্বিবেচনা করতে।" পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন আগামী সপ্তাহে পিসিবি বিষয়টি নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৯৩৫ঘ.