২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে ফেরা ব্রেট লি'র মধ্যে সেই আগুন

খবরটা প্রতিপক্ষের জন্য সুখবর নয় একটুও। ব্রেট লি ফিরেছেন। এবং পুরনো গতিতেই ফিরেছেন। গোড়ালিতে অস্ত্রোপচারের কারণে ওয়ানডে বিশ্বকাপ মিস করেছিলেন অস্ট্রেলিয়ার এই ফাস্টবোলার। পুরো সুস্থ হয়ে এবার ফিরছেন টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের আসরে। গ্লেন ম্যাকগ্রার অবসরের পর বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণের পুরোধা এখন তিনিই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 01:01 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

সিডনি, ১৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- খবরটা প্রতিপক্ষের জন্য সুখবর নয় একটুও। ব্রেট লি ফিরেছেন। এবং পুরনো গতিতেই ফিরেছেন। গোড়ালিতে অস্ত্রোপচারের কারণে ওয়ানডে বিশ্বকাপ মিস করেছিলেন অস্ট্রেলিয়ার এই ফাস্টবোলার। পুরো সুস্থ হয়ে এবার ফিরছেন টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের আসরে। গ্লেন ম্যাকগ্রার অবসরের পর বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণের পুরোধা এখন তিনিই। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বোলিং কোচ ট্রয় কুলির তত্ত্বাবধানে নেটে বোলিং প্র্যাকটিস করছেন লি। সেখানেই সাংবাদিকদের জানিয়েছেন ইনজুরির কারণে তার গতি কমে যাবে বলে যারা ভাবছেন তারা ভুল করছেন,"এখন খুবই তরতাজা এবং ফিট লাগছে, মনে হচ্ছে আরো মাসখানেক আগেই খেলায় নেমে যেতে পারতাম। কিন্তু ধৈর্য্য ধরতে হয়েছে আমাকে। ফিরে এসে আবার আগের মতোই তুমুল গতিতে বল করছি। ইনজুরির আগে যেখানে ছিলাম, ঠিক সেখান থেকেই শুরু করেছি।" টানা ছয় ওভারের স্পেল দিয়ে অনুশীলন করছেন লি। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপকে মানছেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য আদর্শ মঞ্চ হিসেবেই। কিন্তু ক্রিকেটের আর সব আসরের মতো অস্ট্রেলিয়া এখানেও ফেভারিট এটা মনে করেন না তিনি, "আমরা এই বিশ্বকাপে ফেবারিট হিসেবে যাচ্ছি না। টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট চর্চার কারণেই ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে বরং ফেবারিট বলা যায়।" (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম