২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া সফরের একাডেমি দল

অস্ট্রেলিয়া সফরের জন্য বৃহস্পতিবার ১৪ সদস্যের একাডেমি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একটি তিনদিনের ম্যাচ এবং ৬টি ওয়ানডে খেলতে আগামী ২৩ আগস্ট তারা রওনা হবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। মেহরাব হোসেন জুনিয়র দলের অধিনায়ক, নাসিরুদ্দিন ফারুককে দেয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। আর বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদকে একাডেমি দলের কোচ-কাম ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে। আরেক সাবেক তারকা মিনহাজুল আবেদীন যাচ্ছেন ব্যাটিং কোচ হয়ে। স্পিনারদের সাহায্য করতে সাবেক জাতীয় দলের স্পিনার ওয়াহিদুল গনিকেও যোগ করা হয়েছে দলের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 04:37 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়া সফরের জন্য বৃহস্পতিবার ১৪ সদস্যের একাডেমি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একটি তিনদিনের ম্যাচ এবং ৬টি ওয়ানডে খেলতে আগামী ২৩ আগস্ট তারা রওনা হবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। মেহরাব হোসেন জুনিয়র দলের অধিনায়ক, নাসিরুদ্দিন ফারুককে দেয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। আর বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদকে একাডেমি দলের কোচ-কাম ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে। আরেক সাবেক তারকা মিনহাজুল আবেদীন যাচ্ছেন ব্যাটিং কোচ হয়ে। স্পিনারদের সাহায্য করতে সাবেক জাতীয় দলের স্পিনার ওয়াহিদুল গনিকেও যোগ করা হয়েছে দলের সঙ্গে। বাংলাদেশ দল : মেহরাব হোসেন জুনিয়র (অধিনায়ক), নাসিরুদ্দিন ফারুক (সহ অধিনায়ক), ইমরুল কায়েস, জহিরুল ইসলাম অমি, রাকিবুল হাসান, সোহরাওয়ার্দী শুভ, সগীর হোসেন পাভেল, ডলার মাহমুদ, তালহা জুবায়ের, নাজমুল হোসেইন, মাহবুবুল আলম রবিন, মোশাররফ হোসেন রুবেল, ধীমান ঘোষ ও নাঈম ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩৫ঘ.