একে কনকনে ঠান্ডা, তার ওপরে উইকেটে সবুজের আভা। স্কটল্যান্ডে ছোট্ট সফরের একমাত্র ওয়ানডেতে পেস-সহায়ক কন্ডিশনে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানাতে একটুও ভাবেননি রাহুল দ্রাবিড়। হয়তো ভেবেছিলেন স্কটিশদের অল্প রানে গুটিয়ে দিয়ে ম্যাচটা তাড়াতাড়ি শেষ করে দেবেন। তবে ভারত অধিনায়কের সেই আশা পূরণ হয়নি। ইনিংসের মাঝপথে দু বার বৃষ্টি হানা দেয়ায় ৪৬ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেট হারিয়ে ২০৪ রান করেছে স্বাগতিকরা। কিন্তু জিততে হলে ভারতকে করতে ডার্কওয়ার্থ লুইস মেথড অনুযায়ী ৫০ ওভারে করতে হবে ২০৯। সে লক্ষ্যে খেলতে নেমে ১০ ওভারে বিনা উইকেটে ৩৮ রান করেছে ভারত। রবিন উথাপ্পা ২০ ও গৌতম গম্ভীর ১৬ রান নিয়ে ব্যাট করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
16 Aug 2007, 03:20 PM
Updated :
26 Apr 2022, 02:39 PM
গ্লাসগো, স্কটল্যান্ড, ১৬ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)