২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক প্রশিক্ষণের সবচেয়ে বড় প্রাপ্তি আত্মসমালোচনা

জাতীয় ক্রিকেটারদের স্বার্থপরতার অনেক উদাহরণ আছে। সতীর্থদের মাধ্যমে ক্রিকেটাঙ্গনে সেসব ছড়ানোর নজিরও কম নয়। শারীরিক ও মানসিক উন্নতির জন্যই যেহেতু আর্মি ট্রেনিং, কাজেই সেখানে এই ব্যাধি প্রতিরোধের বিষয়টাও তো আসা উচিত, নাকি? মঙ্গলবার সকালে এমন প্রশ্নের মুখোমুখি হয়েই প্রথমে আশ্বস্ত করলেন বাংলাদেশ দলের সাবেক ম্যানেজার লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ, "এসেছে, এসেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 03:09 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

সিলেট, ১৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- জাতীয় ক্রিকেটারদের স্বার্থপরতার অনেক উদাহরণ আছে। সতীর্থদের মাধ্যমে ক্রিকেটাঙ্গনে সেসব ছড়ানোর নজিরও কম নয়। শারীরিক ও মানসিক উন্নতির জন্যই যেহেতু আর্মি ট্রেনিং, কাজেই সেখানে এই ব্যাধি প্রতিরোধের বিষয়টাও তো আসা উচিত, নাকি? মঙ্গলবার সকালে এমন প্রশ্নের মুখোমুখি হয়েই প্রথমে আশ্বস্ত করলেন বাংলাদেশ দলের সাবেক ম্যানেজার লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ, "এসেছে, এসেছে।" সিলেটের জালালাবাদ সেনানিবাসের এসআইঅ্যান্ডটি'র প্যারা কমান্ডো গ্রাউন্ডে দাঁড়িয়ে বিসিবির ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান নিজেও একটা উদাহরণ টানলেন। তবে সেটা তিনি জেনেছেন ক্রিকেটারদের সরল স্বীকারোক্তি থেকেই। "আপনারা কী জানেন, আগে আমাদের ক্রিকেটাররা ইনজুরি লুকাতো। এই দলেই আছে এমন কয়েকজন। সবচেয়ে ভালো লেগেছে ওরা এবার সেটা দলের সবার সামনে স্বীকারও করেছে। এবং বলেছে, আর কখনো এমনটা ওরা করবে না।" ১১ আগস্ট থেকে আর্মি ট্রেনিং শুরু হওয়ার পর প্রতিরাতেই বসছে ক্রিকেটারদের আত