২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরভ-আজহার পারেননি, দ্রাবিড় পেরেছেন

ভারতের সফলতম অধিনায়ক সৌরভ গাঙ্গুলী পারেননি, পারেননি অন্যতম সফল অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনও। কিন্তু সেই 'কঠিন' কাজটা করলেন রাহুল দ্রাবিড়। দীর্ঘ ২১ বছর পর ভারত ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয় করলো তারই নেতৃত্বে। সেই ১৯৮৬তে কপিল দেবের অধিনায়কত্বে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। দীর্ঘ দু দশক পর ২০০৭ 'টিম ইন্ডিয়া'কে এনে দিল ক্রিকেটের আদিভূমিতে টেস্ট সিরিজ জয়োৎসবে মেতে ওঠার উপলক্ষ। এবং জয়টা যে ভারতেরই প্রাপ্য, সে ব্যাপারে দ্রাবিড়ের মতো ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও নিঃসন্দেহ। >>দুই ধাপ এগিয়ে ভারত এখন তৃতীয় স্থানে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 12:26 PM

Updated : 26 Apr 2022, 02:39 PM

লন্ডন, ১৪ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)