লন্ডন, ১১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্যাট হাতে ভারতের পে সিরিজের একমাত্র সেঞ্চুরিটি পেয়েছেন। কিন্তু অনিল কুম্বলের পরিচিতি ব্যাটসম্যান হিসেবে নয়, বোলার হিসেবে। আর ওভাল টেস্টের তৃতীয় দিনে সে ভূমিকাতেই দেখা দিয়েছেন তিনি ইংলিশ ব্যাটসম্যানদের সামনে। মধ্যাহ্ন ভোজের বিরতিতে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১২৪ রান। কেভিন পিটারসেন ব্যাট করছেন ৪ রান নিয়ে। ৬ উইকেট হাতে নিয়ে ভারতের চেয়ে এখনও ৫৪০ রান পিছিয়ে স্বাগতিকরা। ফলোঅন এড়াতে আরো ৩৪১ রান করতে হবে তাদের।
আগের দিনের ১ উইকেটে ২৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড। অ্যালিস্টার কুকের সঙ্গে আগের দিনের অপরাজিত নাইট ওয়াচম্যান জেমস এন্ডারসন এক ঘণ্টারও বেশি সময় ধরে হতাশায় পুড়িয়েছেন ভারতীয় বোলারদের। ৬৬ রানের জুটিটি ভেঙেছেন আরপি সিং। এন্ডারসনকে (১৬) এলবিডব্লুর ফাদে ফেলেছেন তিনি। এরপরই মঞ্চে আবির্ভাব কুম্বলের। ১৩ ও ২৮ রানের মাথায় দু'বার জীবন পাওয়া কুককে (৬১) আউট করেছেন মিড অফে সিংয়ের হাতে ক্যাচ বানিয়ে। ইংল্যান্ড সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে যখন লাঞ্চের ঠিক আগে কুম্বলের হাতে ফিরতি ক্যাচ দিয়ে আউট হয়েছেন অধিনায়ক মাইকেল ভন। ১১ রান করেছেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৯২০ঘ.
bdnews24