ঢাকা, ৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষিত হওয়ার পরদিন (শুক্রবার) সকালেই সিলেটে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুলরা। আগে থেকে ঠিক হয়ে থাকা সূচী অনুযায়ী তারা সকাল আটটায় বাসে চাপছেন সিলেট সেনানিবাসের এসআইএনটি'র (স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স) উদ্দেশে। সেখানে শারীরিক এবং মানসিক দিক দুটোর উন্নতির সহায়ক কিছু ট্রেনিং সেশনের বন্দোবস্ত করা হয়েছে ক্রিকেটারদের জন্য। শুক্রবার সেখানে পৌঁছালেও সেদিনই ট্রেনিংয়ে নামতে হবে না তাদের। ১১ আগস্ট শুরু হয়ে ট্রেনিং চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২৩১০ঘ.
bdnews24