২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনটা ভালই কাটলো ভারতের

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি থেকে তিনি তখন মাত্র ৯ রান দূরে। ঠিক তখন রায়ান সাইডবটমের একটা খাটো লেন্থের বল ড্রাইভ করতে চেয়েছিলেন দীনেশ কার্তিক। কিন্তু বল তার ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেট কিপার ম্যাট প্রায়রের গ্লাভসে। কার্তিক ৯১ রানে কট বিহাইন্ড! বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হওয়া তৃতীয় ও শেষ টেস্টে এভাবেই আক্ষেপে পুড়তে হয়েছে ভারতের ওপেনারকে। তবে তার এই ইনিংসের সৌজন্যে প্রথম দিনটা ভালই কেটেছে 'টিম ইন্ডিয়া'র। টস জিতে ব্যাট করতে নেমে দিনশেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩১৬ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 10:57 AM

Updated : 26 Apr 2022, 02:38 PM

লন্ডন, ৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)