মুম্বাই, ৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- চব্বিশ ঘণ্টাও পেরোয়নি, পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 'বিদ্রোহী' ভারতীয় ক্রিকেট লিগে খেললে আজীবন নিষিদ্ধ করা হবে এই বিবৃতির একদিনের মাথাতেই তা পাল্টে ফেলেছিল বিসিসিআই। তারপর আবারও আগের সিদ্ধান্তেই ফিরে গেছে তারা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, "প্রত্যেক ব্যক্তিরই অধিকার আছে বিসিসিআই বা অন্য যে কোনো সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার। তবে সেক্ষেত্রে সে আমাদের কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকার অধিকার হারাবে, কোনো সুবিধাও আমাদের কাছ থেকে পাবে না।" বুধবার নয়াদিল্লীতে উচ্চপর্যায়ের এক বৈঠকের পর এই বিবৃতি দিয়েছেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। বলেছেন, "এসব খেলোয়াড়ের আমাদের কাছে কোনো প্রত্যাশা থাকা উচিত হবে না।"
এর আগে মঙ্গলবার ঠিক উল্টো কথা বলেছেন বোর্ড প্রেসিডেন্ট শারদ পাওয়ার। বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহ আইসিএল-এর সঙ্গে সম্পৃক্ত হতে ইচ্ছুক খেলোয়াড়দের জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করার যে হুমকি দিয়েছিলেন, তা অস্বীকার করেছিলেন তিনি। বলেছিলেন, "বিসিসিআইর সঙ্গে আইসিএল-এর কোনো দ্বন্দ্ব নেই। এটা আসলে সংবাদ মাধ্যমের আবিষ্কার। অন্য সংগঠনে কোনো খেলোয়াড় যোগ দিলে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে এমন কোনো বিবৃতি আমরা কখনো দেইনি।" এর আগে প্রধান প্রশাসনিক কর্মকর্তা রত
bdnews24