২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল নিয়ে অবস্থান বদলেছে ভারতীয় বোর্ড

চব্বিশ ঘণ্টাও পেরোয়নি, পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 'বিদ্রোহী' ভারতীয় ক্রিকেট লিগে খেললে আজীবন নিষিদ্ধ করা হবে এই বিবৃতির একদিনের মাথাতেই তা পাল্টে ফেলেছে বিসিসিআই। বোর্ড প্রেসিডেন্ট শারদ পাওয়ার জানিয়েছেন তেমন কোনো ভাবনা তাদের নেই। বুধবার এক বিবৃতিতে বলেছেন, "বিসিসিআইর সঙ্গে আইসিএল-এর কোনো দ্বন্দ্ব নেই। এটা আসলে সংবাদ মাধ্যমের আবিষ্কার। অন্য সংগঠনে কোনো খেলোয়াড় যোগ দিলে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে এমন কোনো বিবৃতি আমরা কখনো দেইনি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 12:20 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

মুম্বাই, ৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- চব্বিশ ঘণ্টাও পেরোয়নি, পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 'বিদ্রোহী' ভারতীয় ক্রিকেট লিগে খেললে আজীবন নিষিদ্ধ করা হবে এই বিবৃতির একদিনের মাথাতেই তা পাল্টে ফেলেছে বিসিসিআই। বোর্ড প্রেসিডেন্ট শারদ পাওয়ার জানিয়েছেন তেমন কোনো ভাবনা তাদের নেই। বুধবার এক বিবৃতিতে বলেছেন, "বিসিসিআইর সঙ্গে আইসিএল-এর কোনো দ্বন্দ্ব নেই। এটা আসলে সংবাদ মাধ্যমের আবিষ্কার। অন্য সংগঠনে কোনো খেলোয়াড় যোগ দিলে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে এমন কোনো বিবৃতি আমরা কখনো দেইনি।" সত্যি বলেননি পাওয়ার। কারণ বোর্ড সেক্রেটারি নিরঞ্জন শাহ গত কয়েকদিন ধরেই কথাটা আউরে যাচ্ছিলেন এবং মঙ্গলবার ঘোষণাও দিয়েছেন। আইসিএল-এ অংশ নিতে কোনো খেলোয়াড় চুক্তি করলে তাকে আজীবনের জন্য জাতীয় দলে অবাঞ্ছিত ও ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করার কথা বিবৃতি দিয়েই বলেছেন তিনি। পাওয়ারের বিবৃতিতে তাই রীতিমতো হতভম্ব হয়ে গেছেন শাহ। প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছেই উল্টো জানতে চেয়েছেন, "ঠিক জানেন তো? উনি বলেছেন এ কথা? তাহলে আর কি বলার আছে বুঝতে পারছি না।" ধারণা করা হচ্ছে বিসিসিআইর অবস্থান বদলাতে ক্ষমতাসীন কংগ্রেস দলের নেতা দিগি