২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তি থেকে অব্যহতি পেলেন আতাপাত্তু

আনুষ্ঠানিক কোনো ঘোষণা নয়। তবুও এটাকেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বলে ধরে নিতে পারেন মারভান আতাপাত্তু। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে চুক্তিপত্র থেকে অব্যহতি চেয়ে আবেদন জানিয়েছিলেন ডান হাতি এই ওপেনার। বোর্ড সে আবেদন মেনে নিয়েছে। সুবাদেই ধরে নেওয়া যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না শ্রীলঙ্কার সাবেক অধিনায়ককে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি কাঙ্গাদারান মাথিভানান জানিয়েছেন আতাপাত্তুর অনুরোধ রেখেছেন তারা। বলেছেন, "সোমবার সন্ধ্যায় কমিটির এক বৈঠকে চুক্তিপত্র থেকে অব্যহতি দিয়েছে মারভান আতাপাত্তুকে। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে তা।" জাতীয় দলের "এ" গ্রেড ভুক্ত মাত্র ৬ জন ক্রিকেটারের একজন আতাপাত্তুর জন্য আসন্ন অস্ট্রেলিয়া সফর ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলা তাই অনিশ্চিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 08:02 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

কলম্বো, ৭ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- আনুষ্ঠানিক কোনো ঘোষণা নয়। তবুও এটাকেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বলে ধরে নিতে পারেন মারভান আতাপাত্তু। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে চুক্তিপত্র থেকে অব্যহতি চেয়ে আবেদন জানিয়েছিলেন ডান হাতি এই ওপেনার। বোর্ড সে আবেদন মেনে নিয়েছে। সুবাদেই ধরে নেওয়া যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না শ্রীলঙ্কার সাবেক অধিনায়ককে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি কাঙ্গাদারান মাথিভানান জানিয়েছেন আতাপাত্তুর অনুরোধ রেখেছেন তারা। বলেছেন, "সোমবার সন্ধ্যায় কমিটির এক বৈঠকে চুক্তিপত্র থেকে অব্যহতি দিয়েছে মারভান আতাপাত্তুকে। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে তা।" জাতীয় দলের "এ" গ্রেড ভুক্ত মাত্র ৬ জন ক্রিকেটারের একজন আতাপাত্তুর জন্য আসন্ন অস্ট্রেলিয়া সফর ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলা তাই অনিশ্চিত। ১৯৯০ সালে অভিষিক্ত আতাপাত্তু শ্রীলঙ্কার হয়ে ৮৮ টেস্টে ৫ হাজার ৩৩০ রান করেছেন, ওয়ানডেতে তার সংগ্রহ ৮ হাজার ৫২৯ রান। মাঝে নির্বাচকদের সুদৃষ্টি পাননি একদমই। বিশ্বকাপে জায়গা পাননি দলে, সুযোগ পাননি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। এরপর দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজে নির্বাচকরা তাকে দলে নিলেও আতাপাত্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে খেলতে অস্বীকৃতি জানান। শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল-এ খেলার জন্যই জাতীয় দলের চুক্তিপত্র থেকে অব্যহতি নিয়েছেন তিনি। (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪০০ঘ.