২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল-এ খেলার অনুমতি দেবে না পাকিস্তান বোর্ড

ভারতীয় ক্রিকেট লিগের (আইসিএল) জন্য নিঃসন্দেহে এটা বড় এক দুঃসংবাদ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিদ্ধান্ত নিয়েছে তাদের দেশের ক্রিকেটারদের আইসিএল-এ খেলার অনুমতি দেয়া হবে না। বৃহস্পতিবার পিসিবির চেয়ারম্যান নাসিম আশরাফ জানিয়েছেন এই নিষেধাজ্ঞার কথা। ইনজামাম-উল হকের দাবী, আইসিএল-এর কর্মকর্তারা তার সঙ্গে যোগাযোগ করেছেন ইতিমধ্যে। অন্যদিকে পাকিস্তান দলের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে শোয়েব আখতার, শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক নাকি প্রস্তাব পেয়েছেন আইসিএল-এল কাছ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 02:36 PM

Updated : 26 Apr 2022, 02:36 PM

করাচি, ২ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)