দক্ষিণ আফ্রিকার আতঙ্কিত হওয়ারই কথা। আগামী মাসে দুই টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে তারা। এই পাঁচ ওয়ানডের একটির ভেন্যু উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানী পেশোয়ার। অথচ গত কয়েক দিন ধরে সেই পেশোয়ারে চলছে মৃত্যুর মিছিল, আত্মঘাতী বোমা হামলা কেড়ে নিচ্ছে অগণিত তাজা প্রাণ। এই অবস্থায় পেশোয়ারে খেলার কথা ভেবে ভীষণ দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ)। আর তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে সফরসূচী পূনর্নিধারণ করার অনুরোধ জানিয়েছে তারা। তাদের সবচেয়ে বেশি আপত্তি আফগান সীমান্তবর্তী পেশোয়ার নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
02 Aug 2007, 01:59 PM
Updated :
26 Apr 2022, 02:36 PM
করাচি, ২ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)