২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী টেইট

বিশ্বকাপে ব্রেট লি'র অনুপস্থিতি অস্ট্রেলিয়াকে তিনি বুঝতেই দেননি। অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন ২৩ উইকেট নিয়ে। কিন্তু সেই আনন্দের রেশ মিলিয়ে যেতে না যেতেই কনুইয়ের চোট মুখের হাসি মিলিয়ে দিয়েছিল শন টেইটের। গত মাসে অস্ত্রোপচার করায় দীর্ঘ দিনের জন্য মাঠের বাইরে থাকার একটা আশ ঙ্কাও ছিল। তবে প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে সেরে উঠছেন বলেই টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে তাকে অস্ট্রেলিয়ার চূড়ান্ত দলে রাখা হয়েছে। অবশ্য পুরোপুরি সেরে ওঠেননি এখনো। তবে অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার আশাবাদী, সম্পূর্ণ সেরে উঠে ক্রিকেটের এই 'ছোট্ট' সংস্করণের প্রথম বিশ্বকাপে ঠিকই খেলতে পারবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 12:32 PM

Updated : 26 Apr 2022, 02:36 PM

ব্রিসবেন, অস্ট্রেলিয়া, ৩০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)