২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোই জবাব দিচ্ছে ভারত

এই উইকেটেই আগের দিন নাকাল হয়েছে ইংল্যান্ড ব্যাটসম্যানরা! অথচ তাদের সিমারদের বিপক্ষে ভারতের শুরুটা হয়েছে দারুণ। শনিবার ট্রেন্টব্রিজে এনপাওয়ার সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৪০ রান। দীনেশ কার্তিক ব্যাট করছেন ২০ রান নিয়ে, ওয়াসিম জাফরের সংগ্রহ ১৫। হাতে ১০ উইকেট নিয়ে ইংল্যান্ডের সংগ্রহ থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 11:10 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

নটিংহাম, ২৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- এই উইকেটেই আগের দিন নাকাল হয়েছে ইংল্যান্ড ব্যাটসম্যানরা! অথচ তাদের সিমারদের বিপক্ষে ভারতের শুরুটা হয়েছে দারুণ। শনিবার ট্রেন্টব্রিজে এনপাওয়ার সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৪০ রান। দীনেশ কার্তিক ব্যাট করছেন ২০ রান নিয়ে, ওয়াসিম জাফরের সংগ্রহ ১৫। হাতে ১০ উইকেট নিয়ে ইংল্যান্ডের সংগ্রহ থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে ভারত। ১৬৯ রানে ৭ উইকেট নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। ব্যাটিংয়ে ইংল্যান্ডের টেল এন্ডাররা। তারা দলের সংগ্রহ দু'শোর কোটা পার করে নিতে পারবেন কিনা দেখার ছিল এটাই। অল্পের জন্য পারেননি। ১৯৮ রানেই শেষ হয়ে গেছে স্বাগতিকদের প্রথম ইনিংস। ক্রিস ট্রেমলেট ও রায়ান সাইডবটমের ২৯ রানের জুটিটি ভেঙ্গেছেন অনিল কুম্বলে। দারুণ এক গুগলিতে বোল্ড হয়েছেন ট্রেমলেট (২০)। মন্টি পানেসার (১) টেকেননি বেশিক্ষণ। জহির খান তার চতুর্থ উইকেটটি পেয়েছেন তাকে আউট করে। দ্বিতীয় স্লিপে তার ক্যাচ নিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। কুম্বলে ম্যাচে তার তৃতীয় ও দিনের দ্বিতীয় উইকেট নিয়েছেন জেমস এন্ডারসনকে (১) বোল্ড করে। বিডিনিউজ টুয়েন্টিফোর/ওআরপি/১৮১০ঘ.