টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের ৩০ সদস্যের প্রাথমিক দলে চমক বলতে একটাই। বিশ্বকাপের দলে থাকা পেসার কোরি কলিমোরকে রাখা হয়নি এই দলে। ড্যারেন গঙ্গাও অবশ্য নেই। তবে ক্যারিবীয়দের টেস্ট দলের সহ-অধিনায়ক তো অনেক দিন ধরেই ওয়ানডেতে অপাংক্তেয়। অভিজ্ঞ আর উদীয়মানদের মিশেলে গড়া দলটিতে অপরিচিত মুখ রয়েছে কয়েকটি। তাদের মধ্যে দু জন হলেন 'এ' দলের বোলার গ্যাভিন টঞ্জ ও ত্রিনিদাদের ব্যাটসম্যান উইলিয়াম পার্কিন্স।