রিভারসাইড, ২৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র দুটো টেস্ট খেলেছেন। যদিও তাতেই ৫৫ রানে ৭ উইকেট পাওয়ার কীর্তি আছে ওটিস গিবসনের। কিন্তু ক্যারিয়ারের সাঝবেলায় এসে অভাবনীয় এক অর্জন হয়েছে হ্যাম্পশায়ারে খেলা এই ফাস্টবোলারের। ডারহামকে একাই গুটিয়ে দিয়েছেন ১১৫ রানে, নিয়েছেন ১০ উইকেটের সবকটি। কাউন্টি ক্রিকেটে সর্বশেষ ১০ উইকেট পাওয়ার ঘটনা ঘটেছে ১৩ বছর আগে। ১৯৯৪ সালে রিচার্ড জনসন ৪৫ রানে ১০ উইকেট নিয়েছিলেন মিডলসেক্সের হয়ে। প্রথম শ্রেনীর ক্রিকেটে অবশ্য সর্বশেষ ঘটনাটি ঘটিয়েছিলেন ভারতের দেবাশীষ মোহান্তি, ২০০০-০১ মৌসুমে রঞ্জি ট্রফিতে। গিবসন প্রথম শ্রেনীর ক্রিকেটে ৭৯তম বোলার যিনি এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটে এই অর্জন আছে শুধু দুজনের- ি জম লেকার ও অনিল কুম্বলের।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৮২০ঘ.
bdnews24