২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে দলে ফিরিয়ে নেয়া হলো শাহরিয়ার নাফীসকে

৬৪ রানের ইনিংসটি দিয়ে ক্যান্ডি টেস্টে প্রতিরোধের আঁচই শুধু দেননি। ইঙ্গিত দিয়েছেন নিজেকে ফিরে পাওয়ারও। শাহরিয়ার নাফীস তার পুরষ্কারও পেয়েছেন হাতেনাতেই। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই বাঁহাতি ওপেনারকে ওয়ানডে সিরিজেও দলে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত সপ্তাহে নির্বাচকদের এক ঘোষনায় বাজে পারফরম্যান্সের কারণে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের সঙ্গে ওয়ানডে সিরিজে বাদ পড়েছিলেন নাফীসও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 12:42 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, ১৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ৬৪ রানের ইনিংসটি দিয়ে ক্যান্ডি টেস্টে প্রতিরোধের আঁচই শুধু দেননি। ইঙ্গিত দিয়েছেন নিজেকে ফিরে পাওয়ারও। শাহরিয়ার নাফীস তার পুরষ্কারও পেয়েছেন হাতেনাতেই। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই বাঁহাতি ওপেনারকে ওয়ানডে সিরিজেও দলে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত সপ্তাহে নির্বাচকদের এক ঘোষনায় বাজে পারফরম্যান্সের কারণে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের সঙ্গে ওয়ানডে সিরিজে বাদ পড়েছিলেন নাফীসও। প্রধান নির্বাচক ফারুক আহমেদ নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, "দলে একজন বাড়তি ব্যাটসম্যান রাখতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট, আমরা তাই ওকে ওয়ানডে স্কোয়াডে ফিরিয়ে এনেছি।" সোমবার হাবিবুলসহ উইকেটকিপার খালেদ মাসুদ, ব্যাটসম্যান রাজিন সালেহ ও পেসার মোহাম্মদ শরীফ শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে আসবেন। এছাড়া ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজে খেলবেন না বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকও। তাদের জায়গা নেবেন ওপেনার তামিম ইকবাল, মিডল অর্ডার ব্যাটসম্যান আফতাব আহমেদ, অলরাউন্ডার ফরহাদ রেজা এবং এখনও কোনো ওয়ানডে না খেলা মাহমুদউল্লাহ রিয়াদ। শুক্রবার শুরু হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৮৪০ঘ.