২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের নতুন কোচ হতে যাচ্ছেন জিওফ লসন

কপাল মন্দ ডেভ হোয়াটমোরের। পাকিস্তানের কোচ হওয়া বুঝি হলো না তার। সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার নতুন কোচের নাম ঘোষণা করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর নামটা হতে যাচ্ছে জিওফ লসনের। স্বদেশী দুই অস্ট্রেলিয়ান হোয়াটমোর ও রিচার্ড ডানকে টপকে বাজিমাত করেছেন এই সাবেক ফাস্ট বোলার। জানা গেছে নিয়োগের সিদ্ধান্ত নিয়ে ফেলার পর পিসিবি চুক্তিপত্র চূড়ান্ত করতে আলোচনা চালাচ্ছে লসনের সঙ্গে। ৪৯ বছর বয়সী লসন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের কোচের দায়িত্ব পালন করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 01:18 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

করাচি, ১৪ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কপাল মন্দ ডেভ হোয়াটমোরের। পাকিস্তানের কোচ হওয়া বুঝি হলো না তার। সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার নতুন কোচের নাম ঘোষণা করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর নামটা হতে যাচ্ছে জিওফ লসনের। স্বদেশী দুই অস্ট্রেলিয়ান হোয়াটমোর ও রিচার্ড ডানকে টপকে বাজিমাত করেছেন এই সাবেক ফাস্ট বোলার। জানা গেছে নিয়োগের সিদ্ধান্ত নিয়ে ফেলার পর পিসিবি চুক্তিপত্র চূড়ান্ত করতে আলোচনা চালাচ্ছে লসনের সঙ্গে। ৪৯ বছর বয়সী লসন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের কোচের দায়িত্ব পালন করছেন। বিশ্বকাপে বব উলমারে অপমৃত্যুর পর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল পাকিস্তান। পিসিবি সূত্র জানিয়েছে, আগামী সোমবার এক বৈঠকে কোচের নাম ঘোষণা করবে তারা। আর বাকি দুজনের চেয়ে রেসে এগিয়ে থাকার পরও হোয়াটমোরের দায়িত্বটা না পাওয়ার পেছনে কাজ করেছে পাকিস্তানী খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের লসন-প্রীতি। পিসিবির একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, "বোর্ড চেয়ারম্যানের সঙ্গে সা