২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অখেলোয়াড়োচিত আচরণের জন্য অ্যান্ডারসনের জরিমানা

১০ ওভারে ৭৮ রান তার ওয়ানডে ক্যারিয়ারের সবচেয়ে খারাপ পারফরম্যান্স। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে জেমস অ্যান্ডারসনের এই যন্ত্রণার সঙ্গে যোগ হল ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা দেয়ার হতাশা। রুনাকো মর্টনের সঙ্গে অখেলোয়াড়োচিত আচরণের দায়ে এই জরিমানা দিতে হচ্ছে ইংল্যান্ডের পেসারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 03:56 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

বার্মিংহাম, ইংল্যান্ড, ৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১০ ওভারে ৭৮ রান তার ওয়ানডে ক্যারিয়ারের সবচেয়ে খারাপ পারফরম্যান্স। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে জেমস অ্যান্ডারসনের এই যন্ত্রণার সঙ্গে যোগ হল ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা দেয়ার হতাশা। রুনাকো মর্টনের সঙ্গে অখেলোয়াড়োচিত আচরণের দায়ে এই জরিমানা দিতে হচ্ছে ইংল্যান্ডের পেসারকে। ঘটনার শুরু ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শেষের দিকে। একটি ওভারের শেষ বলে মর্টন রান নেয়ার সময় তাকে ধাক্কা দেন অ্যান্ডারসন। সঙ্গে সঙ্গে মর্টন ঘটনাটা জানিয়ে দেন আম্পায়ার ব্রায়ান জার্লিংকে। জালিংয়ের হস্তক্ষেপে অনভিপ্রেত ঘটনাটা আর বেশি দূর গড়ায়নি। কিন্তু মর্টন আউট হওয়ার পর উল্লসিত অ্যান্ডারসন তাকে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার ইঙ্গিত করলে ব্যাপারটা মোড় নেয় অন্যদিকে। বুধবার রাতে দু জনকেই হাজির হতে হয়েছে ম্যাচ রেফারি মাইক প্রোক্টরের সামনে। সেখানেই আইসিসি'র আচরণবিধি ভাঙ্গার দায়ে অ্যান্ডারসনের ম্যাচ ফি'র ৫০ শতাংশ কেটে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রোক্টর। মর্টনের কোনো দোষ খুঁজে পাননি তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২১৪৭ঘ.