২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দরপলের সেঞ্চুরিতে সমতায় ফিরলো ওয়েস্ট ইন্ডিজ

ইনজুরির জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ০-২ ব্যবধানে হেরেছে বটে, তবে শিবনারায়ণ চন্দরপলের ব্যাটে একেবারে রানের ফুলঝুরি ছুটেছে। তিন টেস্টের পাঁচ ইনিংসে দুটি সেঞ্চুরি সহ ৪৪৬ রান করে তিনিই ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ম্যান অফ দ্য সিরিজ। টেস্টের সেই দুর্দান্ত পারফরফরম্যান্স ওয়ানডেতেও তার ব্যাটে প্রতিধ্বনিত। প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়রা ৭৯ রানে হেরে গেলেও চন্দরপলের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৩ রানের এক দৃঢ়তাপূর্ণ ইনিংস। বুধবার দ্বিতীয় ম্যাচেও এই বাঁহাতি ব্যাটসম্যানকে ইংল্যান্ডের কোনো বোলার আউট করতে পারেননি। শুধু যে আউট হননি তা নয়। বুধবার অপরাজিত ১১৬ রানের এক দারুণ ইনিংস খেলে চন্দরপলই দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ৬১ রানের জয় এনে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 02:37 PM

Updated : 26 Apr 2022, 02:30 PM

বার্মিংহাম, ইংল্যান্ড, ৪ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)