ঢাকা, ৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) বাইরে সেদেশে সিরিজ খেলতে যেতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল নিউজিল্যান্ডই। বাংলাদেশের তাতে সাড়া না দেওয়ার কোনো কারণ ছিল না। তাই আগামী ডিসেম্বর-জানুয়ারিতে মোহাম্মদ আশরাফুলদের নিউজিল্যান্ড সফর নির্ধারিত হয়েই আছে। এবার ওই সফরের সূচীও চূড়ান্ত হয়ে গেছে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর প্রথম টেস্ট নতুন বছরের ৪ জানুয়ারি। ওয়ানডে সিরিজ শুরুর আগে হ্যামিল্টনে নর্দার্ন নাইটসের বিপক্ষে দুটো ফার্স্ট ক্লাস ম্যাচও খেলবে বাংলাদেশ। এরমধ্যে একটা তিনদিনের ম্যাচ। অন্যটা একদিনের।
তারিখ ম্যাচের ধরন প্রতিপক্ষ ভেন্যু
১৯-২১ ডিসেম্বর তিনদিনের ম্যাচ নর্দার্ন নাইটস সেডন পার্ক, হ্যামিল্টন
২৩ ডিসেম্বর একদিনের ম্যাচ নর্দার্ন নাইটস সেডন পার্ক, হ্যামিল্টন
২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে নিউজিল্যান্ড ইডেন পার্ক, অকল্যান্ড
২৮ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে নিউজিল্যান্ড ম্যাকলিন পার্ক, ন্যাপিয়ার
৩১ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে নিউজিল্যান্ড ইভেন্টস সেন্টার, কুইন্সটাউন
৪-৮ জানুয়ারি প্রথম টেস্ট নিউজিল্যান্ড ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন
১২-১৬ জানুয়ারি দ্বিতীয় টেস্ট নিউজিল্যান্ড বেসিন রিজার্ভ, ওয়েলিংটন
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২৫০ঘ.
bdnews24