২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ধুয়ে গেল ভারত-পাকিস্তান লড়াই

রোববার পাকিস্তান-স্কটল্যান্ড ম্যাচটির একটি বলও হতে পারেনি বৃষ্টির জন্য। মঙ্গলবারও একই অবস্থা। সকাল থেকে থেমে থেমে বৃষ্টির কারণে ফিউচার ফ্রেন্ডশিপ কাপের ভারত ও পাকিস্তানের বহু প্রতীক্ষিত ম্যাচটির একটিও বল গড়াতে পারেনি মাঠে। মাঝে বৃষ্টি থামলে সুপার সপার দিয়ে মাঠ শুকানোর চেষ্টা করা হয়েছিল। স্থানীয় সময় দুপুর দুটোয় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) পিচ পরিদর্শনও করেন দুই আম্পায়ার মার্ক বেনসন ও ইয়ান গুল্ড। কিন্তু আধ ঘন্টা পর তারা জানিয়ে দেন খেলা হওয়া সম্ভব নয়। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর উত্তেজনাপূর্ণ একটা লড়াই হওয়ার সম্ভাবনারও সেখানেই সমাপ্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 02:08 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

গ্লাসগো, স্কটল্যান্ড (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রোববার পাকিস্তান-স্কটল্যান্ড ম্যাচটির একটি বলও হতে পারেনি বৃষ্টির জন্য। মঙ্গলবারও একই অবস্থা। সকাল থেকে থেমে থেমে বৃষ্টির কারণে ফিউচার ফ্রেন্ডশিপ কাপের ভারত ও পাকিস্তানের বহু প্রতীক্ষিত ম্যাচটির একটিও বল গড়াতে পারেনি মাঠে। মাঝে বৃষ্টি থামলে সুপার সপার দিয়ে মাঠ শুকানোর চেষ্টা করা হয়েছিল। স্থানীয় সময় দুপুর দুটোয় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) পিচ পরিদর্শনও করেন দুই আম্পায়ার মার্ক বেনসন ও ইয়ান গুল্ড। কিন্তু আধ ঘন্টা পর তারা জানিয়ে দেন খেলা হওয়া সম্ভব নয়। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর উত্তেজনাপূর্ণ একটা লড়াই হওয়ার সম্ভাবনারও সেখানেই সমাপ্তি। ক্রিকইনফো-এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২০০২ঘ.