২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বনিু রানের লজ্জায় ডোবানোর পর রানের চূড়ার দিকে শ্রীলঙ্কা

ব্যাটিং শক্তি বাড়াতে দলে তিন জন খেলোয়াড় বদলেছে বাংলাদেশ। তবে দলের পারফরম্যান্সে কোনো ইতর বিশেষ হয়নি। প্রথম টেস্টে যে লজ্জা অল্পের জন্য এড়িয়েছিল বাংলাদেশ দ্বিতীয় টেস্টে তাতেই ডুবেছে। সেটা টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বনিু স্কোরে অলআউট হওয়ার লজ্জা। কলম্বোর পি. সারাভানামাত্তু স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে লাঞ্চের পর মাত্র দু'বল টিকেছে টাইগাররা। অলআউট হয়েছে মাত্র ৬২ রানে। বৃষ্টি ও আলোক স্বল্পতায় প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের ১৯ ওভার বাকি থাকতেই শেষ হয়ে গেছে। স্বাগতিকদের স্কোর ১ উইকেটে ১৫৪ রান। ৯২ রানের লিড নিয়ে আরেকটি বড় সংগ্রহের দিকে এগোচ্ছে মাহেলা জয়াবর্ধনের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 04:58 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

কলম্বো, ৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ব্যাটিং শক্তি বাড়াতে দলে তিন জন খেলোয়াড় বদলেছে বাংলাদেশ। তবে দলের পারফরম্যান্সে কোনো ইতর বিশেষ হয়নি। প্রথম টেস্টে যে লজ্জা অল্পের জন্য এড়িয়েছিল বাংলাদেশ দ্বিতীয় টেস্টে তাতেই ডুবেছে। সেটা টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বনিু স্কোরে অলআউট হওয়ার লজ্জা। কলম্বোর পি. সারাভানামাত্তু স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে লাঞ্চের পর মাত্র দু'বল টিকেছে টাইগাররা। অলআউট হয়েছে মাত্র ৬২ রানে। বৃষ্টি ও আলোক স্বল্পতায় প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের ১৯ ওভার বাকি থাকতেই শেষ হয়ে গেছে। স্বাগতিকদের স্কোর ১ উইকেটে ১৫৪ রান। ৯২ রানের লিড নিয়ে আরেকটি বড় সংগ্রহের দিকে এগোচ্ছে মাহেলা জয়াবর্ধনের দল। বাংলাদেশের একমাত্র সাফল্য আগের টেস্টের সেঞ্চুরিয়ান মাইকেল ভ্যানডর্টের উইকেটটি। ব্যক্তিগত ১৪ রানের মাথায় মাশরাফি বিন মর্তুজার বলে বোল্ড হয়েছেন বাঁহাতি এই ওপেনার। অভিষেকে গোল্ডেন ডাক পাওয়া মালিন্দা ওয়ার্নাপুরা ব্যাট করছেন ৭৯ রান নিয়ে। কুমার সাঙ্গাকারার রান ৫১। দুবছর আগে কলম্বোরই প্রেমাদাসা স্টেডিয়ামে ৮৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেটি ছিল টেস্ট ক্রিকেটে টাইগারদের সর্বনিু স্কোর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও আশংকা তৈরি হয়েছিল তার চেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার। সে যাত্রা রক্ষা হয়েছিল, কিন্তু বারবার তো আর হয় না। যেমন হলো না মঙ্গলবার। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের সর্বনাশের শুরু করেছেন লাসিথ মালিঙ্গা। আর তাতে পূর্ণতা দিয়েছেন মুত্তিয়া মুরলিধরন। দুরন্ত পেস বোলিংয়ে মাত্র ২২ রানের মধ্যেই টপ অর্ডার ধ্বসিয়ে দিয়েছেন মালিঙ্গা। নিজের প্রথম ওভারেই শাহরিয়ার নাফিসকে (০) এলবিডব্লু করে শুরু করেছেন। ১৪ রানের মাথায় জাভেদ ওমর ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। ম্যাচের দশম ওভারে সবচেয়ে বড় আঘাত পেয়েছে টাইগাররা। ৩ বলের ব্যবধানে সাজঘরে ফিরেছেন হাবিবুল বাশার (৫) ও অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুলও আউট হয়েছেন শুন্য রানে। উইকেটও পড়েছে নিয়মিত বিরতিতেই। অভিষিক্ত মেহরাব হোসেন জুনিয়র ৬ রান করে বোল্ড হয়েছেন দিলহারা ফার্নান্ডোর বলে। সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে শুন্য রানে আউট করে নিজের দ্বিতীয় উইকেট পেয়েছেন তিনি। মুরালিধরনও পেয়েছেন ৪ উইকেট। আউট করেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা মুশফিকুর রহিম(৯), মোহাম্মদ রফিক (২) ও ওয়ান ডাউনে নামা রাজিন সালেহকে। বাংলাদেশের পক্ষে এক মাত্র রাজিনই দুই অঙ্কে পৌঁছতে পেরেছেন। ৬২ বলে ২১ রান করেছেন তিনি স্রেফ সিঙ্গেলসে ভর করে। শাহাদত হোসেনকে (১) বোল্ড করে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে তার ১৩তম উইকেটটি তুলে নিয়েছেন মুরালিধরন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭৫৫ঘ.