২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে ১৪৯ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা

ফিউচার কাপের ফাইনালের ফিউচার অনিশ্চিত করে তুলেছিল বৃষ্টি। পাঁচঘণ্টা পর বেলফাস্টে ভারত-দক্ষিণ আফ্রিকা মধ্যেকার তিন ম্যাচের নির্ধারণী ওয়ানডেটি শুরু হতে পেরেছে। তাতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩১ ওভারে ৭ ওভারে ১৪৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 05:59 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

বেলফাস্ট, ১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম )---ফিউচার কাপের ফাইনালের ফিউচার অনিশ্চিত করে তুলেছিল বৃষ্টি। পাঁচঘণ্টা পর বেলফাস্টে ভারত-দক্ষিণ আফ্রিকা মধ্যেকার তিন ম্যাচের নির্ধারণী ওয়ানডেটি শুরু হতে পেরেছে। তাতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩১ ওভারে ৭ ওভারে ১৪৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। এ রানের পুরোটাই বলতে গেলে তুলেছেন হার্শেল গিবস ও জাস্টিন কেম্প। এ ম্যাচে দলে ফেরা কেম্প করেছেন ইনিংস সর্বোচ্চ ৬১ রান। ৬১ বলে খেলা দুটো ছক্কা ও পাঁচটি চারে সাজানো ইনিংসটি শেষ হয়েছে শচীন টেন্ডুলকারের বলে বোল্ড হয়ে। গিবস জহির খানের হাতে বোল্ড হওয়ার আগে করেছেন ৫৬ রান। তারও দুটো ছক্কা, চার তিনটি। দু অঙ্ক ছুঁতে পেরেছেন আম্পায়ারের কল্যাণে জীবন পাওয়া অ্যাবি ডি ভিলিয়ার্স (১৫) ও মার্ক বাউচার (১১)। অধিনায়ক জ্যাক ক্যালিস, জাঁ পল ডুমিনি ও মরনি ফন উইক শুন্য রানে ফিরেছেন সাজঘরে। অজিত আগারকার, সৌরভ গাঙুলী ও শচীন টেন্ডুলকার দুটো করে উইকেট নিয়েছেন ভারতের পক্ষে। (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১১৩০ঘ.