লন্ডন, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ওয়ানডে সিরিজ শুরুর আগে দুটি টুয়েন্টি - টুয়েন্টি ম্যাচ। তার প্রথমটিতে ১৫ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার অন্য ম্যাচটিতে বদল নিলো ইংল্যান্ড। আগে ব্যাট করে ক্রিস গেইল (৬৪) আর মার্লন স্যামুয়েলস (৪২) ছাড়া আর কোনো ব্যাটসম্যান তেমন কিছু করতে না পারায় ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৬৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ওয়েইস শাহর ৩৫ বলে অপরাজিত ৫৫ রানের ঝড়ে ৩ বল আর ৫ উইকেট হাতে রেখেই ১৭৩ রান করে ফেলে ইংল্যান্ড। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ওয়েইস শাহ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসি/১৫৫৩ ঘ.
bdnews24