২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের শেষটাও শুরুর মতোই

ভাগ্যে আরেকটি ইনিংস হার লেখা হয়েই ছিল। তবু ব্যবধান যতটা সম্ভব কমানোর কথা নিশ্চয়ই ভেবেছিল বাংলাদেশ। কিন্তু চতুর্থ দিনের সকালে সবকিছু এমন এলোমেলো হয়ে গেল যে, আগেরদিনের ব্যাটিংয়ের কথা ভুলে যাওয়ার দশা। মাত্র ৩০ মিনিট এবং ৪ দশমিক ৪ ওভারেই শেষ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। এরমধ্যে মাত্র ২১ রান যোগ করে শেষ পাঁচটি উইকেট হারিয়ে আরেকটি ইনিংস পরাজয়ের লজ্জায় ডুবেছে তারা। দ্বিতীয় ইনিংস শেষ মাত্র ২৫৪ রানে। অর্থাৎ সিরিজের প্রথম টেস্টে মোহাম্মদ আশরাফুলের দলের হার এক ইনিংস এবং ২৩৪ রানের। ৪৭ টেস্টে এটা বাংলাদেশের ২৭ তম ইনিংস হার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 05:15 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

কলম্বো, ২৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ভাগ্যে আরেকটি ইনিংস হার লেখা হয়েই ছিল। তবু ব্যবধান যতটা সম্ভব কমানোর কথা নিশ্চয়ই ভেবেছিল বাংলাদেশ। কিন্তু চতুর্থ দিনের সকালে সবকিছু এমন এলোমেলো হয়ে গেল যে, আগেরদিনের ব্যাটিংয়ের কথা ভুলে যাওয়ার দশা। মাত্র ৩০ মিনিট এবং ৪ দশমিক ৪ ওভারেই শেষ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। এরমধ্যে মাত্র ২১ রান যোগ করে শেষ পাঁচটি উইকেট হারিয়ে আরেকটি ইনিংস পরাজয়ের লজ্জায় ডুবেছে তারা। দ্বিতীয় ইনিংস শেষ মাত্র ২৫৪ রানে। অর্থাৎ সিরিজের প্রথম টেস্টে মোহাম্মদ আশরাফুলের দলের হার এক ইনিংস এবং ২৩৪ রানের। ৪৭ টেস্টে এটা বাংলাদেশের ২৭ তম ইনিংস হার। ৫ উইকেটে ২৩৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে আরেকবার ব্যাট করাতে হলে করতে হতো আরো ২৫৬ রান। সেটা অসম্ভব হলেও সম্ভব ছিল উইকেটে টিকে থাকার প্রতিজ্ঞাটা দেখানো। কিন্তু চতুর্থদিনের সকালে যে আবার বাংলাদেশের ওপর ভর করেছিল কলম্বো টেস্টের প্রথম দিনের ভূত! সেদিন ৮৯ রানে অলআউট হওয়ার লজ্জার সঙ্গে বৃহষ্পতিবারের সকালটা একদম মানানসই। আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান (৪) এবং খালেদ মাসুদের (০) কাছ থেকে কিছুটা প্রতিরোধই আশা করেছিল বাংলাদেশ। দিনের প্রথম বলে লাসিথ মালিঙ্গাকে (আগেরদিনের অসমাপ্ত ওভারের তিন বল করে দিনের খেলা শুরু) বাউন্ডারি মেরে শুরু করা সাকিবের ব্যাটে তেমন কিছুরই ইঙ্গিত ছিল। মুত্তিয়া মুরালিধরনের করা পরের ওভারটিও কেটে যায় নির্বিঘে