২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারকাদের অসুস্থতায় বিপর্যস্ত ভারত

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটাতে ৪ উইকেটে হেরে যাওয়ায় এখন শোকগ্রস্ত থাকারই কথা ভারতের। কিন্তু এই পরাজয় নিয়ে দুঃখ করার সময় কোথায় তাদের! দলের তিন গুরুত্বপূর্ণ সদস্যর ফ্লু যে সারছেই না। মহেন্দ্র সিং ধোনি, অজিত আগারকার ও শ্রীশান্ত যে কারণে খেলতে পারেননি প্রথম ম্যাচে। শুক্রবার দ্বিতীয় ম্যাচেও তাদের পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে ভারতীয় শিবির। আর সেজন্যই টেস্ট দলে থাকা দুই তরুণ পেসার রণদেব বোস ও ইশান্ত শর্মাকে অনেক আগেই দেশ থেকে উড়িয়ে আনছে তারা। বুধবার দু জনের দলের সঙ্গে যোগ দেয়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 03:36 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

বেলফাস্ট, আয়ারল্যান্ড, ২৭ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটাতে ৪ উইকেটে হেরে যাওয়ায় এখন শোকগ্রস্ত থাকারই কথা ভারতের। কিন্তু এই পরাজয় নিয়ে দুঃখ করার সময় কোথায় তাদের! দলের তিন গুরুত্বপূর্ণ সদস্যর ফ্লু যে সারছেই না। মহেন্দ্র সিং ধোনি, অজিত আগারকার ও শ্রীশান্ত যে কারণে খেলতে পারেননি প্রথম ম্যাচে। শুক্রবার দ্বিতীয় ম্যাচেও তাদের পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে ভারতীয় শিবির। আর সেজন্যই টেস্ট দলে থাকা দুই তরুণ পেসার রণদেব বোস ও ইশান্ত শর্মাকে অনেক আগেই দেশ থেকে উড়িয়ে আনছে তারা। বুধবার দু জনের দলের সঙ্গে যোগ দেয়ার কথা। শুধু ধোনি-আগারকার-শ্রীশান্ত নন, রমেশ পাওয়ার ও আরপি সিংও আক্রান্ত হয়েছিলেন ফ্লুতে। যদিও দু জনই খেলেছেন মঙ্গলবারের ম্যাচে। কিন্তু আগারকার ও শ্রীশান্ত কিছুতেই সেরে উঠছেন না। ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়ের কণ্ঠে তাই উদ্বেগের ছোঁয়া,"দুই পেসার শ্রীশান্ত ও আগারকার কারো অবস্থাই ভাল নয়।" তবে ধোনিকে শুক্রবার পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী,"পরের ম্যাচের আগেই ধোনির সুস্থ হয়ে যাওয়া উচিৎ। অবশ্য ফ্লু সম্পর্কে আগে থেকে কিছুই বলা সম্ভব নয়।" শুধু যে রণদেব বোস ও ইশান্ত শর্মাই আসছেন তা নয়। লিভারপুলে ক্লাব ক্রিকেটে খেলা বরোদার পেসার রাকেশ প্যাটেলকেও সোমবার ডেকে পাঠিয়েছে ভারত। রণদেব ও ইশান্তের অন্তর্ভূক্তি ভারতীয় শিবিরে কিছুটা স্বস্তি এনে দিচ্ছে ঠিকই, কিন্তু দলে যোগ দিয়েই ম্যাচ খেলতে নেমে যাওয়া তো খুব সহজ কাজ নয়। ব্যাপারটা নিয়ে দ্রাবিড় নিজেও খুব চিন্তিত,"বুধবার ইশান্ত শর্মা ও রণদেব বোস এসে পৌঁছানোর পর ফাস্ট বোলিং আক্রমণে কিছুটা হলেও স্বস্তি ফিরে পাওয়ার আশা করছি আমরা। তবে আবারো বলছি, তারা সরাসরি এখানে এসে পৌঁছাবে এবং খেলতে নামবে। এটা আমাদের জন্য খুবই কঠিন ব্যাপার হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২১৩৪ ঘ.