ঢাকা, ২৪ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- তামিম ইকবাল (৯) এবং আফতাব আহমেদরা (৮) সুবিধা করতে পারেননি। ভালো খেলতে খেলতেও তুষার ইমরান আউট হয়ে গেছেন ২৯ রানে। তবু রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অনুর্ধ্ব --- ১৯ দলের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ 'এ' দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান তুলতে পেরেছে মূলত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ৮৩ রানের ইনিংসে ভর করে। নাজমুল হোসেনের ৫৭ রানের ইনিংসটারও ভূমিকা আছে এতে। এই রান তাড়া করতে নামা যুব দল ফরহাদ রেজা (৩/৩৩) এবং এনামুল হক জুনিয়রের (৩/৩৯) বোলিংয়ে ৪৭ দশমিক ১ ওভারে অলআউট হয়ে যায় ১৯৪ রানে। ফলে ৩৪ রানের জয় পায় 'এ' দল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১৫ঘ.
bdnews24