২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় টুয়েন্টি--টুয়েন্টি টুর্নামেন্টে আমন্ত্রিত বাংলাদেশ

সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় বসছে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর। তার আগে নিজেদের মাঠে একটা প্রস্তুতি টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে কেনিয়া। প্রস্তাবিত চার জাতির ওই আসরে আমন্ত্রিতদের তালিকায় বাংলাদেশও আছে। অবশ্য নাইরোবিতে আগস্টের শেষ দিকে হতে যাওয়া আসরে বাংলাদেশের অংশগ্রহণ এখনো চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সম্পাদক মাহবুব আনাম,"ক্রিকেট কেনিয়া আমাদের কাছে জানতে চেয়েছিল, আমরা ওই টুর্নামেন্টে খেলতে পারবো কিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 03:05 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, ২২ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় বসছে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর। তার আগে নিজেদের মাঠে একটা প্রস্তুতি টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে কেনিয়া। প্রস্তাবিত চার জাতির ওই আসরে আমন্ত্রিতদের তালিকায় বাংলাদেশও আছে। অবশ্য নাইরোবিতে আগস্টের শেষ দিকে হতে যাওয়া আসরে বাংলাদেশের অংশগ্রহণ এখনো চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সম্পাদক মাহবুব আনাম,"ক্রিকেট কেনিয়া আমাদের কাছে জানতে চেয়েছিল, আমরা ওই টুর্নামেন্টে খেলতে পারবো কিনা। বিসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আমাদের ওই সময়ে পাওয়া যাবে। আপাতত বিষয়টা এ পর্যন্তই আছে। তারা শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গেও যোগাযোগ করেছে। আশা করছি শিগগিরই এটা চূড়ান্ত হয়ে যাবে।" চূড়ান্ত হলে বাংলাদেশের টুয়েন্টি টুয়েন্টি দল দক্ষিণ আফ্রিকা যাবে নাইরোবি হয়ে। সেক্ষেত্রে এখন পর্যন্ত মাত্র একটাই টুয়েন্টি টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বাংলাদেশের ম্যাচ প্র্যাকটিসের ঘাটতিও পূরণ হয়ে যাবে অনেকটা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০০ঘ.