২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কত্বে আবারো পিটারসেনের অনাগ্রহ

তখনো ইংল্যান্ডের ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দেননি মাইকেল ভন। কিন্তু এই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেয়া সংক্রান্ত গুঞ্জন ভাল মতোই ডাল-পালা মেলেছিল ইংল্যান্ডের ক্রিকেটাঙ্গনে। ভনের উত্তরসূরী হিসাবে পিটারসেনের নামও চলে এসেছিল আলোচনায়। পিটারসেন অবশ্য নিজেই জানিয়েছিলেন এই মুহূর্তে অধিনায়ক নয়, খেলোয়াড় হিসাবে দেশকে সেবা করতে পারলেই তিনি খুশি। ঠিক একই কথা আবারো শোনা গেল এই মিডল অর্ডার ব্যাটসম্যানের মুখে। বৃহস্পতিবার লন্ডনের একটি অনুষ্ঠানে তিনি জানালেন এখনই অধিনায়কত্ব করার কোনো আগ্রহ নেই তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 01:36 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

লন্ডন, ২১ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- তখনো ইংল্যান্ডের ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দেননি মাইকেল ভন। কিন্তু এই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেয়া সংক্রান্ত গুঞ্জন ভাল মতোই ডাল-পালা মেলেছিল ইংল্যান্ডের ক্রিকেটাঙ্গনে। ভনের উত্তরসূরী হিসাবে পিটারসেনের নামও চলে এসেছিল আলোচনায়। পিটারসেন অবশ্য নিজেই জানিয়েছিলেন এই মুহূর্তে অধিনায়ক নয়, খেলোয়াড় হিসাবে দেশকে সেবা করতে পারলেই তিনি খুশি। ঠিক একই কথা আবারো শোনা গেল এই মিডল অর্ডার ব্যাটসম্যানের মুখে। বৃহস্পতিবার লন্ডনের একটি অনুষ্ঠানে তিনি জানালেন এখনই অধিনায়কত্ব করার কোনো আগ্রহ নেই তার। মঙ্গলবার ভন ওয়ানডের নেতৃত্ব ছেড়ে দেয়ার পর থেকে তার উত্তরসূরী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন পল কলিংউড। ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিজেও এই দায়িত্ব পেতে আগ্রহ প্রকাশ করেছেন। এখন পিটারসেনের অনাগ্রহের পর তার পথ প্রায় খোলাই বলা যায়। আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা পিটারসেন আসলে এখনই অধিনায়কত্বের চিন্তাটা মাথায় আনতে রাজি নন,"এই বিশেষ ব্যাপারটা (ওয়ানডের অধিনায়কত্ব) নিয়ে বেশ কিছু দিন ধরেই আমি ভাবছি। তবে আমার জন্য এটা (অধিনায়কত্ব নেয়া) উপযুক্ত সময় নয়। ভবিষ্যতে দেশের অধিনায়কত্ব করার সুযোগ পেলে সম্মানিত বোধ করবো। কিন্তু আগামীকাল যে-ই দায়িত্ব পাক না কেন, সে আমার পূর্ণ সমর্থন পাবে। নতুন কোচিং স্টাফকে নিয়ে নতুন এক যুগের সূচনা হয়েছে আমাদের দলে। আর ইংল্যান্ডের সামনে এগিয়ে যাবার এটাই সুসময়।" ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইংল্যান্ড দল ঘোষিত হবে শুক্রবার। আর তখনই জানা যাবে ইংল্যান্ডের নতুন ওয়ানডে অধিনায়কের নাম। ক্রিকইনফো-এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩০ ঘ.