করাচি, ২০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বেশ ব্যস্ত একটা আন্তর্জাতিক মৌসুম অপেক্ষায় পাকিস্তানী ক্রিকেটারদের জন্য। সেদেশের ক্রিকেট বোর্ড সোমবার নতুন আন্তর্জাতিক ক্রিকেটপঞ্জীর ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাটিতে সিরিজ আয়োজন।
দুটো টেস্ট ও তিনটি ওয়ানডের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা আগামী ২৬ সেপ্টেম্বর থেকে। ২ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডের সিরিজ খেলতে মাসব্যাপী সফরে ভারতে যাবে পাকিস্তান। আগামী বছর জানুয়ারিতে পাঁচটি একদিনের ম্যাচ খেলতে জিম্বাবুয়ে আসবে পাকিস্তানে। ১০ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সফরে আসবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
এছাড়াও আগামী বছর এপ্রিলে নিজেদের মাটিতে এশিয়া কাপের আয়োজক হবে পাকিস্তান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫৩০ঘ.
bdnews24