২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুতেই বিপদে ওয়েস্ট ইন্ডিজ

বৃষ্টির জন্য প্রথম দিন একটিও বল হয়নি। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার ভেজা আউটফিল্ডের জন্য লাঞ্চের আগে খেলা শুরুই হতে পারেনি। শেষ পর্যন্ত টস হল লাঞ্চের পর এবং তাতে জয় পেয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে বিন্দু মাত্র দ্বিধা করেননি মাইকেল ভন। সিমিং কন্ডিশনে অধিনায়কের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ইংল্যান্ডের পেসাররা শুরু থেকে ঝাঁপিয়ে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ওপরে। এবং তার ফলে চতুর্থ ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ক্যারিবীয়রা রীতিমতো বিপর্যস্ত। চা --- বিরতি পর্যন্ত ৪ উইকেটে ৯২ রান তুলে ভীষণ বিপদেই ছিল তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 04:16 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ডারহ্যাম, ইংল্যান্ড, ১৬ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বৃষ্টির জন্য প্রথম দিন একটিও বল হয়নি। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার ভেজা আউটফিল্ডের জন্য লাঞ্চের আগে খেলা শুরুই হতে পারেনি। শেষ পর্যন্ত টস হল লাঞ্চের পর এবং তাতে জয় পেয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে বিন্দু মাত্র দ্বিধা করেননি মাইকেল ভন। সিমিং কন্ডিশনে অধিনায়কের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ইংল্যান্ডের পেসাররা শুরু থেকে ঝাঁপিয়ে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ওপরে। এবং তার ফলে চতুর্থ ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ক্যারিবীয়রা রীতিমতো বিপর্যস্ত। চা --- বিরতি পর্যন্ত ৪ উইকেটে ৯২ রান তুলে ভীষণ বিপদেই ছিল তারা। প্রথম বলে অধিনায়ক ড্যারেন গঙ্গাকে কুকের ক্যাচ বানিয়ে সাইডবটম যে ধাক্কা দিয়েছেন তা থেকে বেরিয়ে আসতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে হয়েছে তাদেরকে। ডেভন স্মিথ (৪) ও রুনাকো মর্টন (৬) বেশিক্ষণ টিকতে পারেননি। সদ্য ওয়ানডের অধিনায়কত্ব পাওয়া ক্রিস গেইল (২৮) কিছুটা প্রতিরোধ গড়লেও হগার্ড এলবিডব্লুর ফাঁদে ফেলে ফিরিয়ে দিয়েছেন তাকে। সাইডবটম নিয়েছেন দুই উইকেট, হার্মিসন ও হগার্ডের শিকার একটি করে। চা --- বিরতির সময় চন্দরপল ৩৭ ও ব্রাভো ১৪ রান নিয়ে ব্যাট করছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২২০৫ ঘ.