কলম্বো, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) --- পিঠের ব্যাথার জন্য ১৮ মাস বাইরে থাকার আবার শ্রীলঙ্কার টেস্ট দলে ফিরলেন সাবেক অধিনায়ক মারভান আতাপাত্তু। বুধবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ১৫ জনের টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে। সেখানে টেস্ট সিরিজে জয়াসুরিয়াকে বিশ্রাম দিয়ে তার জায়গায় সুযোগ দেয়া হয়েছে আতাপাত্তুকে।
আরো কিছু চমক আছে টেস্ট দলে। দু বছর পর আবার টেস্ট দলে ফেরানো হয়েছে অলরাউন্ডার উপুল থারাঙ্গাকে। এ ছাড়া একেবারে আনকোরা মুখও আছে দুটি ---- বাঁ -- হাতি ব্যাটসম্যান মালিন্দা ওয়ার্নাপুরা এবং বাঁ --- হাতি পেসার সুজিওয়া ডি সিলভা।
শ্রীলংকার ১৫ জনের টেস্ট দল : মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), উপুল থারাঙ্গা, মারভান আতাপাত্তু, কুমার সাঙ্গাকারা, চামারা সিলভা, তিলকরতে
bdnews24