২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়ে চলেছে ওয়েস্ট ইন্ডিজ

জয়ের লক্ষ্য ৪৫৫ রান। ছন্নছাড়া চেহারার ওয়েস্ট ইন্ডিজ যে ওই লক্ষ্য নিয়ে ব্যাট করবে না তা শনিবার তাদের দ্বিতীয় ইনিংস শুরুর আগেই বোঝা গিয়েছিল। ইনিংস শুরু হতে না হতেই ড্যারেন গঙ্গা আউট। পরাজয় এড়ানোর প্রায় অসম্ভব এক লড়াইকে আরো কঠিন করতে আর কি লাগে! চতুর্থ দিনে কিন্তু সেই লড়াই সত্যিই জারি রেখেছেন ডেভন স্মিথ (৪২), রুনাকো মর্টন (৫৪), ডোয়াইন ব্রাভো (৪৯ ), শিবনারায়ণ চন্দরপল (অপ. ৮১ ), দীনেশ রামদিনরা (অপ. ২৬)। ফলে দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ৩০১। সারা দিনে মাত্র ৩ উইকেট হারানো, ৪৫৪ রানের বোঝায় মাত্র ১৪৩ রান অবশিষ্ট রাখা --- চতুর্থ দিনে খুব খারাপ করেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 05:47 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ম্যানচেস্টার, ইংল্যান্ড, ১০ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- জয়ের লক্ষ্য ৪৫৫ রান। ছন্নছাড়া চেহারার ওয়েস্ট ইন্ডিজ যে ওই লক্ষ্য নিয়ে ব্যাট করবে না তা শনিবার তাদের দ্বিতীয় ইনিংস শুরুর আগেই বোঝা গিয়েছিল। ইনিংস শুরু হতে না হতেই ড্যারেন গঙ্গা আউট। পরাজয় এড়ানোর প্রায় অসম্ভব এক লড়াইকে আরো কঠিন করতে আর কি লাগে! চতুর্থ দিনে কিন্তু সেই লড়াই সত্যিই জারি রেখেছেন ডেভন স্মিথ (৪২), রুনাকো মর্টন (৫৪), ডোয়াইন ব্রাভো (৪৯ ), শিবনারায়ণ চন্দরপল (অপ. ৮১ ), দীনেশ রামদিনরা (অপ. ২৬)। ফলে দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ৩০১। সারা দিনে মাত্র ৩ উইকেট হারানো, ৪৫৪ রানের বোঝায় মাত্র ১৪৩ রান অবশিষ্ট রাখা --- চতুর্থ দিনে খুব খারাপ করেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানেরা। মধ্যাহ্ন বিরতির আগের ইঙ্গিতটা ঠিক এমন ছিল না। সকালের ষষ্ঠ ওভারেই ক্রিস গেইল (১৬) হার্মিসনের বলে কলিংউডকে ক্যাচ দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন! প্যাভিলিয়নকে তার জন্য নিরাপদ আশ্রয় মনে করার কারণ, যতক্ষণ ক্রিজে ছিলেন হার্মিসনের বলে বড় বেশি ভুগেছেন উইন্ডিজ দলের অভিজ্ঞ এই ওপেনার। মর্টন আর স্মিথ উইকেটে জমে গিয়েছিলেন, কিন্তু মধ্যাহ্ন বিরতির আগে পানেসারের শিকার হয়ে স্মিথ ছেড়ে যান মর্টনকে। ৩ উইকেটে ৮৮। লাঞ্চের আগে আর উইকেট পড়েনি। লাঞ্চের পর স্কোর ১৬১ হওয়ার আগেও নয়। এবার মর্টন এলবিডাব্লিউ সেই পানেসারের বলেই। চতুর্থ উইকেট হারালেও ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আতঙ্ক ছড়ায়নি একটুও। বরং রেকর্ড ব্যবধানে হারা দ্বিতীয় টেস্ট চোটের জন্য খেলতে না পারা শিবনারায়ন চন্দরপল ডোয়াইন ব্রাভোকে নিয়ে গড়ে তোলেন ৮৮ রানের অমূল্য এক জুটি। ব্রাভোকে কুকের ক্যাচ বানিয়ে এ জুটিও ভেঙ্গেছেন পানেসার। তাতে খানিকটা স্বস্তি পেলেও মাইকেল ভন বোধহয় নিশ্চিন্ত হতে পারেননি। পঞ্চম দিনের শুরুতে বোলাররা সাফল্য না পেলে ইংল্যান্ডের অধিনায়কের কপালে দুশ্চিন্তার ভাঁজ আরো স্পষ্ট হতে বাধ্য। ক্রিকইনফো --- এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/২৩৩৯ ঘ.