ম্যানচেস্টার, ইংল্যান্ড, ৮ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- আগের টেস্টে ইনজুরির কারণে খেলতে পারেননি। ফিরলেন ওল্ড ট্র্যাফোর্ডে এবং ফিরেই ফিফটিও পেলেন শিবনারায়ণ চন্দরপল। তবে তার দৃঢ়তাপূর্ণ এক ইনিংসের পরও শুক্রবার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে অলআউট হওয়ার আগে ২২৯ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শেষ বিকেলে মন্টি পানেসার তিন উইকেট তুলে নিয়ে ১৪১ রানের লিড এনে দিয়েছেন ইংল্যান্ডকে। ৫০ রানে ৪ উইকেট নিয়ে তিনিই স্বাগতিকদের সফলতম বোলার। এছাড়া সাইডবটম নিয়েছেন তিন উইকেট।
চন্দরপলের ৫০ রান ছাড়া ক্যারিবীয়দের অন্য দুই উল্লেখযোগ্য ইনিংস এসেছে ডেভন স্মিথ (৪০) ও মর্টনের (৩৫) ব্যাট থেকে। এর আগে ইয়ান বেলের ৯৭ রানের সুবাদে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৭০ রানে। দিনশেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ এক উইকেটে ৩৪ রান। সব মিলিয়ে ইংলিশরা এগিয়ে আছে ১৭৫ রানে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/২৩৪০ ঘ.
bdnews24